হামজারা না পারলেও সিঙ্গাপুরকে হারালো ফাহামিদুলরা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। তবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ বয়সভিত্তিক দল। 

ভিয়েতনামে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ দল। 

গোলশূণ্য প্রথমার্ধের পর খেলার ৭০ মিনিটে প্রথম গোল করেন ফাহামিদুল ইসলাম। এর দুমিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জাতীয় দলের ফরোয়ার্ড আল আমিন। 

৮০ মিনিটে মোহসিন আহমেদ করেন তৃতীয় গোল। এর দুমিনিট পর অধিনায়ক শেখ মোরসালিন করেন চতুর্থ গোল। পরে সিঙ্গাপুর ব্যবধান কমিয়েছে। 

প্রথম দুই ম্যাচে ভিয়েতনাম ও ইয়েমেনের কাছে হেরে যাওয়ায় আজকের জয়ে কোন লাভ হচ্ছে না। বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। 

ফাহামিদুল ৭০ মিনিটে গোলের সূচনা করে দেন

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত