কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও ১টি বোটসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাত ৪টায় কোস্ট গার্ড স্টেশন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত, বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
বাংলাদেশ ফাইন্যান্স ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর 