ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মো. সানাউল্লাহ (২৭) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত সানাউল্লাহ শাহনগর ইসলামীয়া হাফেজীয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। 

তার সহকর্মী মাওলানা নিজাম উদ্দিন জানান, সকালে পুকুর থেকে মাছ ধরার পর গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন সানাউল্লাহ। এ সময় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত