কুমিল্লার মুরাদনগরে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন সদস্যদের জন্য দিনব্যাপী টেস্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মুরাদনগর উপজেলা শাখার আয়োজনে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার ১০টি স্কুল থেকে ১২ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন।
যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয়া ভৌমিক প্রমুখ।
বক্তারা বলেন, “গার্ল গাইড কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। টেস্ট কার্ড প্রশিক্ষণ তাদের বাস্তবমুখী শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়ইয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, উপজেলা গার্ল গাইডসের ইয়াসমিন আক্তার ও জান্নাতুল ফেরদৌস জেবু, সাংবাদিক ও শিক্ষক বেলাল উদ্দিন আহমদসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হলদে পাখি কোমলমতি শিক্ষার্থীরা।
দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রশিক্ষক নুরুন্নাহার বেগম। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে বেইজ ও পোশাক বিতরণ করা হয়, যাতে তারা এ কার্যক্রমের অংশ হিসেবে পরিচিতি লাভের পাশাপাশি একাত্মতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে পারে।
প্লট জালিয়াতির অভিযোগ, বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা
স্কুলে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার; এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ 