জাকসু নির্বাচন ২০২৫

শিবিরের প্রার্থীকে ৯৪২ ভোটে হারিয়ে ভিপি হলেন স্বতন্ত্র জিতু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

দুইদিনব্যাপী নাটকীয়তার পর অবশেষে ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল। নির্বাচনে বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু।

নির্বাচনে জিতু পেয়েছেন মোট ৩৩৩৪ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহ আদিব পেয়েছেন ২৩৯২ ভোট।

ভিপি পদে শিবিরের প্রার্থীকে ৯৪২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন আন্দোলনের সময় নিষিদ্ধ ছাত্রলীগ থেকে পদত্যাগ করা নেতা জিতু। তিনি তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৭তম ব্যাচের ছাত্র।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর চূড়ান্ত ফল:

সহ-সভাপতি (ভিপি): তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)

সাধারণ সম্পাদক (জিএস): ইংরেজি বিভাগের (৪৮তম ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)

সহ-সাধারণ সম্পাদক ছাত্র (এজিএস): প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯ ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল)

সহ-সাধারণ সম্পাদক এজিএস (ছাত্রী): দর্শন বিভাগের (৪৮ ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা (শিবির প্যানেল)

শিক্ষা ও গবেষণা সম্পাদক: ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা (শিবির প্যানেল)

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক: গণিত বিভাগের শিক্ষার্থী মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: ইংরেজি বিভাগের মো. জাহিদুল ইসলাম বাপ্পি (শিবির প্যানেল)

সাংস্কৃতিক সম্পাদক: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)

সহ সাংস্কৃতিক সম্পাদক: উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল)

নাট্য সম্পাদক: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মো রুহুল ইসলাম (শিবির প্যানেল)

ক্রীড়া সম্পাদক: বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)

সহ-ক্রীড়া সম্পাদক (নারী): গণিত বিভাগের ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)

সহ-ক্রীড়া (ছাত্র): মাইক্রোবায়োলজি বিভাগের মহাদী হাসান (শিবির প্যানেল)

তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক: আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস)

সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (ছাত্রী): ফার্মেসি বিভাগের নিগার সুলতানা (শিবির প্যানেল)

সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (ছাত্র): মাইক্রোবায়োলজি বিভাগের মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল)

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক: প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক (শিবির প্যানেল)

পরিবহন ও যোগাযোগ সম্পাদক: পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. তানভীর রহমান (শিবির প্যানেল)

কার্যকরী সদস্য

পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল)

পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)

পুরুষ-৩: মোহাম্মদ আলী চিশতী (বাগছাস)

নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল)

নারী-২: ফাবলিহা জাহান (শিবির প্যানেল)

নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত