সৌদিতে "মেড ইন বাংলাদেশ" এক্সপো ডিসেম্বরে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

২০২৫ সালে সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশী পণ্য  রপ্তানিকে আরও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে "মেড ইন বাংলাদেশ " নামে এক্সপো মেলা।

মধ্যপ্রাচ্যের এই দেশটির সাথে বাংলাদেশর বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। প্রতি বছর বাংলাদেশ থেকে থেকে তৈরি পোশাক, খাদ্য ও পানীয়, বেকারি পণ্য, জুস, পাট ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রীর মাধ্যমে প্রায় ২৮ থেকে ৩০ মিলিয়ন ডলারের সৌদিতে রপ্তানি করে থাকে।

সম্ভাবনাময় সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডকে কাজে লাগাতে আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর তিন দিনব্যাপী সৌদিআরবের জেদ্দাস্থ রেডিসন ব্লো হোটেলে গ্লোবাল এন্ড কমার্স ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশি পণ্য নিয়ে মেলা বসবে।

শুক্রবার (১২  সেপ্টেম্বর) সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী জেদ্দায় স্থানীয় সেভেন এক্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন জিসিসিআই বাংলাদেশের চেয়ারম্যান লিটন আহমেদ ও জিসিসিআই এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও আফতাব বীন তমিজ ।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন।

গ্লোবাল চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান লিটন আহমেদ মেলা আয়োজনের উদ্দেশ্যে এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সৌদিআরবের বাজারে বাংলাদেশি পণ্য বাজারজাতকরণ, সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার জন্য আমন্ত্রণসহ দুই দেশের সংস্কৃতি ও নানা বিষয়ে পারস্পরিক সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের গ্লোবাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেম্বার উদ্যোগে সৌদিআরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে "মেড ইন বাংলাদেশ" এক্সপো ২০২৫।

এই মেলার মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ সৌদি আরবের সাথে ব্যবসা-বাণিজ্যের যে ঘাটতি রয়েছে তা পুরনসহ দুটি দেশের মধ্যে ব্যবসাকে তাদের উৎকর্ষ প্রদর্শন এবং অর্থপূর্ণ অংশীদারি গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম। এই অনুষ্ঠান পারস্পরিক বোঝাপড়া আরো বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত করবে।

এই সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, বাহার উদ্দিন এসএ টিভি, মাসুদ সেলিম এনটিভি, সাজিদুল ইসলাম এটিএন বাংলা, মো. ফিরোজ নিউজ টোয়েন্টিফোর, রফিকুল হক চৌধুরী কিউ টিভি, এআর নোমান ডিভিসি নিউজ, আনোয়ার হোসেন রাজু এটিএন নিউজ, মো. স্বপন নিউজ ৭১ সহ আরও অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত