এশিয়া কাপের আগে জাকের আলী অনিকদের পাওয়ার হিটিং শেখাতে জুলিয়ান উডকে নিয়ে এসেছিল বিসিবি। এই ইংলিশ কোচ অদ্ভুত সব উপায়ে টাইগারদের পাওয়ার হিটিং শিখিয়েছেন, যার একটি হলো বিশাল হাতুড়ি দিয়ে জাকের আলী অনিকের ব্যাটিং অনুশীলন। কিন্তু বাস্তবে তার অনুশীলন তেমন কোনো কাজেই লাগল না।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের কষ্টার্জিত ১৩৯ রানে জাকেরের অবদান ৩৪ বলে অপরাজিত ৪১ রান। চার মেরেছেন মাত্র দুটি, ছক্কা একটাও মারতে পারেননি। স্ট্রাইকরেট ১২০.৫৮। কোনো বিচারেই এটাকে টি-টোয়েন্টি ইনিংস বলা যায় না। যেখানে আবুধাবির প্রথম ইনিংসের গড় স্কোর ১৭০ এর ওপরে, সেখানে বাংলাদেশের কোনো ব্যাটারের স্ট্রাইকরেট ১২৩ টপকাতে পারেনি!
৩২ বল আগেই ৬ উইকেটে হারের পর অবশ্য ছক্কা মারতে না পারার পেছনে নিজের যুক্তি দেখিয়েছেন জাকের। দায় চাপিয়েছেন বাতাসের ওপর, ‘এই জিনিসটা মাথায় রাখতে হয়। দুই পাশে মারা যায় না। একপাশে গ্রাউন্ডে বেশি খেলতে হয়, আরেকপাশে তখন মারতে পারবেন যেই সাইডে বাতাসের হেল্প। এই জিনিসগুলো মাথায় রেখেই খেলতে হয়।’
অবশ্য জাকেরের এই যুক্তি ধোপে টিকছে না। কারণ, রান তাড়ায় নেমে শ্রীলঙ্কা মেরেছে ৪টি ছক্কা। বাংলাদেশের সবাই মিলে ছক্কা মেরেছে মাত্র একটি, সেটাও আবার ১৯তম ওভারে শামীম পাটোয়ারীর ব্যাটে। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের প্রিয়ভাজন এই ক্রিকেটারকে দেশের সেরা 'পাওয়ার হিটার' বলা হলেও বাস্তবে তার মান কোনো টেস্ট খেলুড়ে দলের সঙ্গে মানানসই নয়।
পরে ম্যাচ বিশ্লেষণে সাবেক পাকিস্তানি তারকা মিসবাহ উল হক বলেছেন, ‘এখানে (আবুধাবি) প্রথম ইনিংসের গড় রান ১৭৪। আপনি যখন ১৭০ এর বেশি রান করবেন তখন আপনার একটা সম্ভাবনা থাকবে। দুই উইকেট পড়ে গেছে মানে এই না যে আপনাকে রক্ষণাত্মক খেলতে হবে এবং ১৪০ রান করতে হবে। এই উইকেটে ওই রান কিছুই না। সবমিলিয়ে শ্রীলঙ্কা অসাধারণ বোলিং করেছে। ভালোভাবে রান তাড়া করে ম্যাচ জিতেছে।’
‘গোল্ডেন ডাক’ মেরে এনসিএল শুরু শান্তর
বাংলাদেশের ব্যাটিংয়ের কঠোর সমালোচনায় মিসবাহ
বিশ্বকাপের পর প্রথমবার মেসির পেনাল্টি মিস, বিধ্বস্ত ইন্টার মায়ামি
লিটন বললেন, পাওয়ার প্লেতেই ম্যাচ হেরেছে বাংলাদেশ