ভারতের বিপক্ষে এশিয়া কাপে ৭ উইকেটের লজ্জাজনক হারের পর নিজ দেশের দলকে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তার ভাষায়, পাকিস্তান এখন ‘আইসিসির সহযোগী সদস্যদের চেয়ে সামান্য ভালো’ মানের দল। তাদের খেলার মান ক্লাব পর্যায়েই পড়ে আছে।
গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৭ রান তুলতে পারে। ভারতের বোলাররা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। কুলদীপ যাদবের ১৮ রানে ৩ উইকেট এবং এবং অক্ষর প্যাটেলের ১৮ রানে ২ উইকেটে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ ধসে পড়ে। শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ৩৩ ছাড়া পাকিস্তানের কোনো জবাবই ছিল না।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। সূর্যকুমার যাদব ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। এই ম্যাচে দুই দলের মানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে বলেই মনে করেন শোয়েব আখতার, ‘সবদিক দিয়েই পারফরম্যান্স ছিল হতাশাজনক। সাইম আয়ুবকে দেখে মনে হচ্ছে আমরা হয়তো ৩৫ বছর বয়সে এসে একজন ভালো স্পিনার খুঁজে পেয়েছি!’
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত সাবেক এই পেসার আরও বলেন, ‘বিশ্বের অন্য দলগুলো যখন বিশ্বমানের ক্রিকেট খেলছে, আর আমরা খেলছি ক্লাব স্তরের ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতাই আমাদের নেই। আমরা শুধু আইসিসির সহযোগী সদস্যদের চেয়ে সামান্য ভালো দল।’
পাকিস্তানের ব্যাটিংয়ের সমালোচনা করে শোয়েব বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের মান আজ সবার সামনে পরিষ্কার হয়ে গেছে—বা বলা ভালো, মানহীনতা পরিষ্কার হয়েছে। সূর্যকুমার যাদব আমাদের বোলারদের ইচ্ছেমতো কাট-সুইপ খেলেছে। যদি বলা হয় ভারতীয় স্পিনারদের খেলাটা কঠিন ছিল, তাহলে শাহিন আফ্রিদি কিভাবে ১৬ বলে ৩৩ রান করে কয়েকটি ছক্কা হাঁকাতে পারল?’
সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি পাকিস্তানিদের সাথে হাত মেলাব না: সূর্যকুমার
লা লিগায় গোল উৎসবে মাতল বার্সোলোনা
জাকেরের ‘হাতুড়ি অনুশীলন’ ব্যর্থ; ছক্কা না হওয়ার দায় ‘বাতাসের’!
‘গোল্ডেন ডাক’ মেরে এনসিএল শুরু শান্তর