‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিলেন ইহুদি বংশোদ্ভূত হান্না

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে  বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হলো প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর।  এবারের আসরে ‘হ্যাকস’ সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি)-এর পুরষ্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার।  পুরস্কার জিতার পরই মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ইহুদি বংশোদ্ভূত এ অভিনেত্রী।  এ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। 

পুরস্কার গ্রহণের সময় নির্ধারিত ৪৫ সেকেন্ডের সীমা অতিক্রম করেন আইনবাইন্ডার।  মঞ্চে তিনি বক্তব্য দেওয়ার পর শেষ মুহূর্তে স্লোগান দেন ‘ফ্রি প্যালেস্টাইন’। তার এই বক্তব্য ও শেষ মুহূর্তের স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। তার দীর্ঘ বক্তৃতার সঙ্গে যুক্ত ছিল একটি শর্ত। অনুষ্ঠান সঞ্চালক ঘোষণা করেছিলেন, তিনি ‘বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব আমেরিকা’-কে এক লাখ ডলার অনুদান দেবেন, তবে প্রত্যেক সেকেন্ড অতিরিক্ত কথা বললে অনুদান থেকে ১ হাজার ডলার করে কেটে নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত