আজ জিতলেও লিটনদের সুপার ফোর অনিশ্চিত; সমীকরণ কী?

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম

এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পথ আরও কঠিন করে তুলেছে লিটন দাসের দল। সুপার ফোরে যেতে হলে আজ তো জিততেই হবে, তারপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

গতকাল হংকংকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা, যা বাংলাদেশের সমীকরণকে জটিল করে তুলেছে। আজকের ম্যাচে বাংলাদেশ হেরে গেলে সরাসরি বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এমনকি ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্তও হয়, তবে বর্তমানে বাজে নেট রান রেটের কারণে বিদায়ের আশঙ্কাই বেশি থাকবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।

ওই ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে অস্বাভাবিকভাবে বড় ব্যবধানে হেরে যায়, তবেই সুপার ফোরের লড়াইয়ে বাংলাদেশের টিকে থাকার ক্ষীণ সম্ভাবনা থাকবে। মোটকথা কাগজে-কলমে সম্ভাবনা থাকলে। কিন্তু আজ বাংলাদেশ জিতলেও অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের জন্য! আগামী বৃহস্পতিবারের ওই ম্যাচে যদি শ্রীলঙ্কা জেতে, তাহলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ।

এক্ষেত্রে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে আফগানিস্তান। আর আফগানিস্তান জিতলে তিন দল—বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে সুপার ফোরের ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে। বলা বাহুল্য যে, শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে নেট রানরেটে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। দুই ম্যাচে এক জয়ে লিটনদের নেট রানরেট এখন ০.৬৫০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত