বৃষ্টির কারণে স্থগিত হয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির সব খেলা। ১৪ সেপ্টেম্বর রাজশাহী ও বগুড়ায় শুরু হয় ৮ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এখন পর্যন্ত আসরের একটি মাত্র ম্যাচ মাঠে গড়িয়েছে, তাও খেলা হয়েছে ৫ ওভার করে। ৩টি ম্যাচ বৃষ্টিতে হয়েছে পরিত্যাক্ত। এমন অবস্থায় টুর্নামেন্ট আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটি।
সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘এনসিএল স্থগিত হয়ে গেছে। আমরা কালকে সিলেটে ফিরে যাচ্ছি। খেলোয়াড়দের দল থেকে ছেড়ে দেয়া হয়েছে’।
এনসিএলের প্রধান পৃষ্ঠপোষক আল আরাফাহ ইসলামী ব্যাংকের গণসংযোগ কর্মকর্তা জাহিদ মুনীর কল্লোল দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘আপাতত এনসিএল স্থগিত করা হয়েছে। তবে সিলেটে শুরু হবে, খেলাগুলো বডিলি শিফট হবে’। সেই ক্ষেত্রে ২১ সেপ্টেম্বর থেকেই পুনরায় খেলা শুরু হতে পারে সিলেটে, তখন ৩ অক্টোবরের ফাইনাল পিছিয়ে যাবে।’
সাদা বলের ক্রিকেট খেলতে অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
৫২ ম্যাচ কম খেলেও বাংলাদেশের চেয়ে বেশি জয় আফগানিস্তানের