২০০৬ থেকে ১৯ বছর পর আজ বাংলাদেশ খেলতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ২০০তম ম্যাচ। মাইলফলক ছোঁয়ার ম্যাচটিই বাংলাদেশের জন্য এশিয়া কাপে টিকে থাকার লড়াই। আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলেই এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য পাশে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস জিতলেই বোলিং করার সমালোচিত সিদ্ধান্ত পাশ কাটিয়ে তিনি বেছে নিয়েছেন আগে ব্যাটিং করা।
বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে চারটি। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলবেন লিটনরা। আফগানিস্তান খেলছে হংকংয়ের বিপক্ষে জেতা একাদশ নিয়েই।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
সেদিকউল্লাহ অতল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইবরাহিম জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ, আল্লাহ মোহাম্মদ গজনফর ও ফজলহক ফারুকি।
‘ক্রিকেটই আমাকে সবকিছু দিয়েছে’ : অবহেলিত শিশুদের ক্রিকেটে ফেরানো গ্যারি কারস্টেন
এবার কি কপাল পুড়বে অ্যাপোলো টায়ার্সের