রেফারিকে মারধর, রাজশাহীকে জরিমানা – পাঁচ ফুটবলার নিষিদ্ধ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ এএম

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে এক অপ্রত্যাশিত ঘটনার পর কঠোর শাস্তি নেমে এসেছে রাজশাহী জেলা ফুটবল দলের ওপর। বগুড়ার বিপক্ষে ১০ সেপ্টেম্বরের ম্যাচে রাজশাহীর খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকেরা রেফারি ও সহকারী রেফারির ওপর হামলা চালায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি তদন্ত করে রাজশাহী দলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে পাঁচ খেলোয়াড়কে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়রা হলেন—গোলাম রাব্বি, জমজম, তৌহিদুল ইসলাম, মনিরুজ্জামান রনি এবং ৫ নম্বর জার্সি পরা এক অতিরিক্ত খেলোয়াড়।

শাস্তির তালিকায় শুধু খেলোয়াড়ই নয়, রাজশাহীর টিম ম্যানেজার রতন, কোচ মাহমুদ আলম ও সহকারী কোচ আলমকেও রাখা হয়েছে। তাদের নিষিদ্ধ করা হয়েছে পরবর্তী ছয় ম্যাচে।

এবারের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে বৃহৎ পরিসরে। দেশের ৬৪ জেলার অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়েছে ৩০ আগস্ট। প্রথম রাউন্ডে দলগুলোকে আট অঞ্চলে ভাগ করে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হচ্ছে। ধাপে ধাপে বাছাই শেষে চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত