চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর এক রাতে শেষ মুহূর্তের নাটকে জয় তুলে নিয়েছে লিভারপুল। যোগ করা সময়ের ৯৩তম মিনিটে ভার্জিল ফন ডাইক দুর্দান্ত এক হেডে গোল করে লিভারপুলকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন। দলের নতুন কোচ আর্না স্লটের ৪৭তম জন্মদিনে এমন জয় যেন উপহার হিসেবেই এসেছে—যদিও ম্যাচজুড়ে তার দলের পারফরম্যান্স তাকে দুশ্চিন্তায় ফেলার জন্য যথেষ্ট।
বুধবার রাতে অ্যানফিল্ডে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিভারপুল। তারা দ্রুতই ২-০ গোলের লিড নেয়, তবে এর আগের কয়েকটি ম্যাচের মতো এবারও সেই লিড হারিয়ে বসে অল রেডসরা। আতলেতিকোর মার্কোস ইয়োরেন্তে শেষ মুহূর্তে সমতা ফেরালে ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছিল। তখনই যোগ করা সময়ের ৯৩তম মিনিটে ভার্জিল ফন ডাইক সেই হেড ম্যাচের চিত্র বদলে দেয়।
এই ম্যাচে অভিষেক হয়েছে লিভারপুলের নতুন ১২৫ মিলিয়ন পাউন্ডের রেকর্ড সাইনিং আলেকজান্ডার আইজ্যাকের। তাকে ৫৮ মিনিটে মাঠে নামান স্লট। নিউক্যাসল ইউনাইটেড থেকে আসা এই সুইডিশ ফরোয়ার্ড শুরুতে কিছুটা গুটিয়ে থাকলেও ধীরে ধীরে ছন্দ খুঁজে পান। আইজ্যাকের সঙ্গে নতুন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজের বোঝাপড়া বেশ ভালো ছিল। দুজন মিলে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাননি।
এটি ছিল চলতি মৌসুমে লিভারপুলের চতুর্থ শেষ মুহূর্তের গোল, যার মধ্যে ছয়টি দ্বিতীয়ার্ধের গোল এসেছে ৮৮ মিনিটের পর। ম্যাচশেষে স্লট বলেন, ‘এমন ম্যাচ আসলে শেষ মুহূর্ত পর্যন্ত যাওয়ার কথা নয়। আমরা আরও আগেই তৃতীয় গোল করে ম্যাচ শেষ করতে পারতাম। তবুও দলের লড়াইয়ের মানসিকতা আমাকে গর্বিত করেছে। আইজ্যাক প্রত্যাশার চেয়েও বেশি ফিট ছিল। ধীরে ধীরে তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলা হবে।’
হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
জামাইয়ের পারফর্মেন্স ভালো নয়, রেগে আগুন শ্বশুর আফ্রিদি
জাকের তো ব্যাটে বল লাগাতেই পারছে না: মিসবাহ