দিনাজপুরে ৬ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ এএম

দিনাজপুরে অভিযান চালিয়ে ছয় রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোম্বাসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, খবর পেয়ে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে  সদর উপজেলার খানপুর গ্রামের জনৈক মাহবুবর রহমানের বাড়িতে  অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে থাকা শোকেসের ড্রয়ারে লুকানো অবস্থায় একটি কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে র‌্যাবের অভিযান টের পেয়ে মাহাবুবর রহমান পালিয়ে যান।  

মাহাবুবর রহমানকে গ্রেপ্তারে র‌্যাব কাজ করছে। জব্দ করা অস্ত্র দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করে। একই সঙ্গে র‌্যাব অস্ত্র আইনে একটি মামলা করছে বলে উল্লেখ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত