দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২,৪১,০০,৫৫০ (দুই কোটি একচল্লিশ লক্ষ পাচঁশ পঞ্চাশ) মিটার অবৈধ জাল, ১৮৬৯ (এক হাজার আটশ উনসত্তর) কেজি মাছ, ২১০ (দুইশ ১০) কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৬০ (একশ ষাটটি) ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৭৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৫টি ড্রেজার জব্দ করা হয়।
৭দিনব্যাপী এই অভিযানে ২৪৮ জন (দুইশ আটচল্লিশ) আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ২৬টি মৎস্য আইন, ১৬টি বেপরোয়া গতি, ২টি বালুমহাল আইন, ৮টি অপমৃত্যু, ১টি চাঁদাবাজি এবং নারী ও শিশু আইনে ১টি মামলাসহ মোট ৫৫টি মামলা দায়ের করা হয় এবং ৯ মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
