চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। 

এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে সাফায়েত হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শাখা ছাত্রদলের নেতা আইয়ুবুর রহমান তৌফিককে মনোনীত করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচন তফসিল। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ও তিনদিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর। ভোট গ্রহণ চলবে সকাল নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত