দীর্ঘ সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে একক রাজত্ব করছেন চিত্রনায়ক শাকিব খান। পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন বেশ কয়েকবার। এবার আন্তর্জাতিক পণ্যের প্রচারে দেখা যাবে তাকে। তিনি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন। বিজ্ঞাপনটি ইন্ডিরিলস প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মাণ করবেন সামিউর রহমান।
জানা গেছে, আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হবে। শিগগিরই এটি দেশের টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হবে।
এর আগে শাকিবকে দেখা গিয়েছিল এসএমসির বিজ্ঞাপনে। ২০১৯ সাল থেকে তিনি এসএমসি ওরস্যালাইন-এন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। কিন্তু রিয়েলমি দিয়ে এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশগ্রহণ।
আনোয়ারায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া ‘ইনক্যাপ সেরেমনী’
গাজীপুরে প্রতিমা ভাঙচুর