অবসর নিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পিএম

জাতীয় দলের অধ্যায় শেষ করেছেন বেশ আগে। ক্লাব ফুটবলেও আপাতত ছিল না কোনো আশ্রয়। নতুন ঠিকানা না খুঁজে পথচলাই থামিয়ে দিলেন জেরোম বোয়েটেং। পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।

জার্মানির জার্সিতে সবশেষ দেখা গেছে তাকে ২০১৮ সালে। ক্লাব ক্যারিয়ারে সবশেষ খেলছিলেন অস্ট্রিয়ান ক্লাব লাস্ক লিন্সে। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল বোয়েটেংয়ের। তবে গত ১৯ অগাস্ট পারস্পরিক সমঝোতায় সেই চুক্তি শেষ হয়।

ঠিক এক মাস পর বিদায়ের ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সী ডিফেন্ডার।

পেশাদার ফুটবলে ১৮ বছরের ক্যারিয়ারে সাতটি ক্লাবে খেলেছেন বোয়েটেং। তবে ফুটবলবিশ্বে তার মূল পরিচয় বায়ার্নে খেলেছেন। জার্মানির হয়ে খেলেছেন ৭৬ ম্যাচ। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন এই সেন্টারব্যাক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত