বড় এক শোকের মধ্যেই এশিয়া কাপে সুপার ফোরে মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার রাতে মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের বাবা। সেসময় আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন এই ২২ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার।
ওই ম্যাচের পরই ভেল্লালাগেকে বাবার মৃত্যুর খবর জানানো হয়। এরপর দ্রুততম ফ্লাইটে তিনি কলম্বো ফিরে যান। শুক্রবার রাতে দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোডের সঙ্গে আবার আরব আমিরাতে ফিরেছেন ভেল্লালাগে।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে আজ দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে খেলার জন্য প্রস্তুত ভেল্লালাগে। এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে খেলার পর লঙ্কানরা ২৩ সেপ্টেম্বর পাকিস্তান ও ২৬ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ভেল্লালাগে চার ওভারে ৪৯ রান খরচায় ইব্রাহিম জাদরানের উইকেট নিয়েছিলেন। সেটি ছিল তার পঞ্চম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে আবুধাবীর ম্যাচে খেলেননি তিনি।
দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ করেও জিততে পারেনি বাংলাদেশ, আজ কি করা উচিত