সাইফ হাসানের বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় টেস্ট দিয়ে। এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছেন তিনি। তবে ২০২১'র পর লাল বলের ক্রিকেটে জাতীয় দলে ফেরা হয়নি। সাইফ নিজেকে নতুন করে চেনাচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে। তবু তার 'টেস্ট ব্যাটসম্যান' তকমাটা এখনও রয়ে গেছে।
এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে সাইফ খেলেছেন ৪৫ বলে ৬১ রানের ইনিংস। সাইফের ইনিংসে ছিল ৪ ছক্কা ও ২ চার। দারুণ ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন। সাইফের ব্যাটিংয়ের প্রশংসা করছেন অনেকে। আবার অনেকে তার শট দেখে প্রকাশ করেছেন মুগ্ধতা। শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারার বলে দারুণ এক ফ্লিক শটে (ছবিতে) ছক্কা হাঁকান সাইফ হাসান।
ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মুরালি কার্তিক বলেন, 'আমার মনে হয় সাইফকে আপনার পুরো কৃতিত্ব দিতে হবে। আগের ম্যাচের হিরোকে (নুয়ান থুসারা) সে যেভাবে খেলেছে। বিশেষ করে থুসারার বলে ফ্লিক করে ছক্কা মারাটা দারুণ ছিল।'
ম্যাচ শেষে সাইফকে প্রশংসায় ভাসান ফারভেজ মাহরুফ সাইফের প্রশংসা করে বলেন, 'আমার মনে হয় তাদেরকে কৃতিত্ব দেয়া উচিত। বাংলাদেশ দারুণভাবে তাড়া করেছে। সাইফ হাসান অনেকটা মেকশিফট ওপেনার, আফগানিস্তানের বিপক্ষে তাকে তারা ব্যবহার করেছে। আজকেও সে ভালো ব্যাটিং করেছে। সে যেভাবে ব্যাটিং করেছে এবং ব্যাটিংয়ের শুরুটা করেছে, বেশ কিছু ক্লিন হিটিং ছিল।'
সাইফের ফ্লিক শটে ছক্কা নিয়ে মাহরুফ বলেন, 'সে (সাইফ) জানতো নুয়ান থুসারা ফুলার লেংথে বোলিং করবে। সে এটা নিশ্চিত করার চেষ্টা করেছে সে যেন লাইনে থাকে। আপনি যদি তাঁর ব্যাটিং দেখেন তাহলে সে মিডল এবং অফ স্টাম্পে দাঁড়িয়ে খেলছি। সে সবগুলো স্টাম্প কাভার করে খেলেছে এবং নিজের জোনে বল পাওয়ার জন্য অপেক্ষা করছিল। আমার মনে হয় দুর্দান্ত একটা ইনিংস, যা তাদের তাড়া করতে সহায়তা করেছে।'
'ক্লাস' মোস্তাফিজের কাছে পরাস্ত শানাকা চিন্তিত নন
হৃদয় বললেন, চেষ্টা সবসময়ই থাকে