হলিউডের বর্ষীয়ান তারকা অ্যাঞ্জেলিনা জোলি এবার যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপর তৈরি হওয়া হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ‘ক্যুচুয়ার’-এর প্রদর্শনীর সময় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের সমালোচনামূলক সংবাদমাধ্যমের ওপর দমননীতির সমালোচনা করেন তিনি। নানা কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন সল্ট’খ্যাত অভিনেত্রী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করার পর লেট-নাইট হোস্ট জিমি কিমেলের শো স্থগিত করা হয়।এ ঘটনার পর যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা সংকোচনের আশঙ্কা আরও বেড়েছে। এমন প্রেক্ষাপটে এ বিষয়ে মন্তব্য করলেন জোলি। সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে এক সাংবাদিক যখন জোলিকে জিজ্ঞাসা করেন, তিনি কি যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে ভয় পাচ্ছেন কিনা! উত্তরে জোলি বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি, তবে এই মুহূর্তে আমি আমার দেশকে চিনতে পারছি না। যেকোনো স্থানে যা কিছু মানুষকে বিভক্ত করে, কিংবা ব্যক্তিগত মতপ্রকাশ ও স্বাধীনতাকে সীমিত করে, সেটি ভীষণ বিপজ্জনক। আমরা সবাই এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’
৫০ বছর বয়সী জোলি অভিনীত ‘ক্যুচুয়ার’ নির্মাণ করেছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা অ্যালিস উইনোকুর। পরিচালিত ছবিটি উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন শেল–এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। ছবিতে জোলি অভিনয় করেছেন ম্যাক্সিন ওয়াকার চরিত্রে যিনি একজন আমেরিকান চলচ্চিত্র পরিচালক।
চুপিসারে আগমন, চুপিসারেই বিদায়
সাভারে ইটভাটা বন্ধে চলবে মোবাইল কোর্ট: পরিবেশ উপদেষ্টা