সন্তানদের জন্য সমঝোতায় রাজি ‘ব্র্যাঞ্জেলিনা’

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

‘ব্র্যাঞ্জেলিনা’খ্যাত হলিউডের সাবে তারকা-দম্পতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে চলা দীর্ঘ ও তিক্ত আইনি লড়াইয়ের অবসান ঘটল। একসঙ্গে কেনা ফরাসি ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’র মালিকানা ও শেয়ার বিক্রি নিয়ে চলা মামলা আদালতের বাইরেই মিটিয়ে নেওয়ার ঘোষণা করেছেন দু’জনে।২৫ নভেম্বর আমেরিকান সংবাদমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত যৌথ বিবৃতিতে এই সমঝোতার কথা জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে কী জানালেন ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা? চুক্তির শর্ত বা আর্থিক বিষয় নিয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও দুই তারকার প্রতিনিধিদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবারের কথা ভেবে আমরা আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিয়েছি এবং এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না।’

৬২ বছর বয়সি ব্র্যাড পিট এবং ৫১ বছর বয়সি অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তান রয়েছে। এক যুগেরও বেশি সময় একসঙ্গে থাকার পরে ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয় এবং দীর্ঘ টানাপড়েনের পরে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৪ সালে। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন ওয়াইনারির মালিকানা নিয়ে দু’জনের দ্বন্দ্ব চরমে ওঠে।

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত হিট ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এ একসঙ্গে অভিনয় করার সময় থেকেই কাছাকাছি আসেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। সে সময় জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন অভিনেতা। পরবর্তীকালে সংবাদমাধ্যম ও অনুরাগীদের কাছে ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই জুটি হলিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় দম্পতি হিসেবে জায়গা করে নিয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত