নারায়ণগঞ্জের ফতুল্লা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকার ময়লার ভাগাড় থেকে বিপুল পরিমাণ এনআইডি কার্ড, পোলিং অফিসারের কার্ড ও সিল উদ্ধার নিয়ে তদন্ত শুরু হয়েছে পুলিশ।
রবিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে এই কার্ডগুলো উদ্ধার করে জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধারকৃত এনআইডি কার্ডগুলো সব গাজীপুর জেলার।
স্থানীয় প্রশাসন জানায়, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এনআইডি কার্ডগুলো গণনা করে দেখা গেছে এখানে প্রায় ৪ হাজার এনআইডি কার্ড রয়েছে। এ বিষয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া এনআইডির ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এনআইডির ঘটনায় নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধারকৃত এনআইডি কার্ডগুলো সব গাজীপুর জেলার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।