ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ৬ উপজেলার কমিটি হস্তান্তর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটি জেলার ৯ উপজেলার মধ্যে ৬টি অনুমোদিত কমিটি হস্তান্তর করেছেন।

আজ সোমবার দুপুরে শহরের দক্ষিণ পৈরতলায় সৈয়দ বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান, বাঞ্ছারামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম. এ. করিম, আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.কাজী হাম্মাদুল ওয়াদুদ, কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গিয়াসউদ্দিন হায়দার, বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রশিদ।

এ সময় জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা বলেন, উপজেলা কমান্ডের অনুমোদন প্রাপ্তির ২০ দিনের মধ্যে ইউনিয়নের এডহক কমিটি গঠন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ডের নিকট প্রেরণ করবেন। বিগত দিনে মুক্তিযোদ্ধা কমান্ডের সঙ্গে জড়িত থেকে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা সংসদের ভাবমূর্তি বিনষ্ট করেছে এমন কাউকে কোন কমান্ডে না রাখার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

এ সময় জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত