কক্সবাজারের উখিয়ায় লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া রেঞ্জের সদর বিটের মহুরীপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করে। পরে দোছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
উখিয়া রেঞ্জের সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি জানান, উদ্ধার করা অজগরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। এটি লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত গিয়ে অজগরটিকে উদ্ধার করে নিরাপদে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।