নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিট ক্রাশিং সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গন্ধবপুর এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সিট ক্রাশিং সেকশনে বেশীরভাগ মেশিনারিজ, কাচামাল পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের এডমিন (প্রশাসন) বিগ্রেডিয়ার আশরাফ বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিট ক্রাশিং সেকশনে আগুন লাগে। আগুনে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি সাধন হয়েছে পরবর্তিতে জানাবেন বলে জানিয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, এডিবল অয়েল কারখানায় আগুনের সংবাদ পেয়ে মোট ৫টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে তিনি বলেন।
১৪ বছর বয়সেই ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী
সিরাজগঞ্জে বাসচাপায় বিএনপি নেতা নিহত