বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটির আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

আলোচনায় অংশ নেওয়া মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেটসহ যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ কাজে লাগাতে অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে থাকা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত