২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক শহরগুলো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব শহরকে তিনি ‘অনিরাপদ’ মনে করবেন, সেখান থেকে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়া হবে। আগামী বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে। এই শহরগুলো হলো — আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউ ইয়র্ক/নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো ও সিয়াটল। ফিফার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্র নিরাপদ রাখতে হবে। যদি কোনো শহরকে আমরা সামান্যতমও ঝুঁকিপূর্ণ মনে করি, তাহলে আমরা ম্যাচগুলো সরিয়ে অন্য শহরে নিয়ে যাব।’
ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেছেন সান ফ্রান্সিসকো ও সিয়াটল–এর কথা, যা ডেমোক্র্যাট প্রশাসনের অধীনে পরিচালিত এবং যেখানে প্রতিটি শহরে ছয়টি করে ম্যাচ হওয়ার কথা। এছাড়া লস অ্যাঞ্জেলেস সম্পর্কেও মন্তব্য করেছেন তিনি, যেখানে আটটি ম্যাচ ও ২০২৮ অলিম্পিক হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপ আয়োজন ও ভেন্যু নির্বাচনের দায়িত্ব বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার, এবং এখন কোনো পরিবর্তন আনতে গেলে তা হবে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ। তবে ট্রাম্পের ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিশ্বকাপ টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা বিষয়টিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
অপরাধ নিয়ন্ত্রণ ট্রাম্প প্রশাসনের মূল অগ্রাধিকারগুলোর একটি। গত মাসে তিনি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড ও ফেডারেল বাহিনী মোতায়েন করেন, যদিও সেখানে অপরাধের হার ২০২৩ সালের পর থেকে কমছে। শিগগিরই তিনি মেমফিস ও শিকাগোতেও সেনা পাঠানোর পরিকল্পনা করছেন। এছাড়া, জুন মাসে তিনি লস অ্যাঞ্জেলেসে ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য পাঠান।
গোলের দ্রুততম সেঞ্চুরি; হ্যারি কেইনের অবিশ্বাস্য রেকর্ড
মাদ্রিদ ডার্বির আগে এমবাপ্পেদের সতর্ক করলেন আলোনসো