চলমান বিশ্বের বিভিন্ন পরিস্থিতি
নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ‘হাঙ্গার গেম’খ্যাত হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। অস্কারজয়ী এই তারকা এখন অবস্থান করছেন স্পেনের সান সেবাস্তিয়ানে আয়োজিত সান সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে। ২৭ সেপ্টেম্বর সেখানে এক সংবাদ সম্মেলনে এই তরুণ অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, ‘গাজায় যা ঘটছে, তা গণহত্যার চেয়ে কম কিছু নয়।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা বারবার তাকে গাজা যুদ্ধ নিয়ে প্রশ্ন করেন। উৎসব আয়োজকেরা প্রশ্ন থামানোর চেষ্টা করলেও লরেন্স শেষ পর্যন্ত নিজের অবস্থান জানাতে পিছপা হননি।
জানা গেছে, জেনিফার লরেন্স তার নতুন ছবি ‘ডাই মাই লাভ’-এর প্রদর্শনী আর মর্যাদাপূর্ণ ‘দোনস্তিয়া অ্যাওয়ার্ড’ নিতে উৎসবে গেছেন লরেন্স। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনেই তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি। এটি ভয়ংকর, যা ঘটছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একেবারেই গণহত্যা। আমি আমার সন্তানদের জন্য আতঙ্কিত, আমাদের সবার সন্তানের জন্য।’
একই সঙ্গে, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও তাকে হতাশ করেছে’ বলেও জানান এই অভিনেত্রী। তার মতে, এখনকার তরুণ ভোটাররা এমন এক বাস্তবতায় বড় হচ্ছে, যেখানে রাজনীতিতে সততা নেই, নেতারা মিথ্যা বলেন আর সহানুভূতির কোনো স্থান নেই। ‘মানুষকে মনে রাখতে হবে, পৃথিবীর এক প্রান্তে যা ঘটছে, আপনি যদি তা উপেক্ষা করেন, খুব শিগগির তা আপনার দিকেও আসবে’, বলে সতর্ক করেন লরেন্স।
সংবাদ সম্মেলনে লরেন্স স্পষ্ট করে দেন, বিশ্বের জটিল রাজনৈতিক সমস্যার সমাধান শিল্পীদের কাছ থেকে প্রত্যাশা করা উচিত নয়। তার ভাষ্যে, ‘আমার কথা যেন আবার রাজনৈতিক হাতিয়ার হয়ে না যায়। প্রকৃত দায়ভার যাদের, সেটা যেন তাদের ওপরই থাকে।’
রুপগঞ্জের ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
আউট হয়েও কেন আউট হলেন না দাসুন শানাকা?
নোবিপ্রবিতে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪