দুবাইয়ে আজ রবিবার এশিয়া কাপ ফাইনালে ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। এবারের আসরে পাকিস্তান দলটির অবস্থা খুবই নড়বড়ে। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দুইবার তারা ভারতের কাছে স্রেফ উড়ে গেছে। তারপরও ফাইনাল নিয়ে আশাবাদী দেশটির সাবেক ক্রিকেটাররা। শিরোপা জিততে আগা সালমানদের পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম।
পাকিস্তানের এই কিংবদন্তি পেসার স্বীকার করে নিয়েছেন যে, ফাইনালে ভারতই ফেভারিট। একইসঙ্গে তিনি পরামর্শ দিয়েছেন ভারতের বিপক্ষে সেন্সিবল ক্রিকেট খেলার। আকরামের ভাষায়, ‘ভারত রবিবারের ফাইনালে স্পষ্টভাবে ফেভারিট। তবে এই ফরম্যাটে সবকিছুই ঘটতে পারে। একটি ভালো ইনিংস বা একটি চমৎকার বোলিং স্পেল ম্যাচের রূপ পাল্টে দিতে পারে।’
আকরামের মতে পাকিস্তানের নব-বোলারদের শুরুতেই ভারতের দুই ওপেনার শুবমান গিল ও অভিষেক শর্মার ওপর চাপ সৃষ্টি করতে হবে। ভারতের বাকি ব্যাটাররা রান না পেলেও এই দুজন এশিয়া কাপে প্রতিপক্ষ বোলারদের জন্য আতঙ্ক হয়ে উঠেছেন। আকরাম বলেন, ‘প্রথমে দুই-তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া, বিশেষ করে অভিষেক ও গিলের, ভারতকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে।’
ফাইনালের আগে কিছু বিতর্কও ছিল। ভারতের সূর্যকুমার যাদবকে গ্রুপ স্টেজে পাহালগাম সন্ত্রাস হামলার শিকারদের প্রতি শ্রদ্ধা জানানোয় ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়। পাকিস্তানের হারিস রউফকে গ্রুপ স্টেজে ভক্তদের প্রতি আক্রমণাত্মক আচরণের জন্য একইভাবে জরিমানা করা হয়, আর সাহিবজাদা ফারহানকে হাফ-সেঞ্চুরির বিতর্কিত উদযাপনের কারণে সতর্ক করা হয়।
টরন্টোয় হোঁচট খেয়ে সাপোর্টার্স শিল্ডে চাপের মুখে মায়ামি
আজ অভিষেকের ব্যাটে সেঞ্চুরি দেখতে চান গাভাস্কার
রক্ষণের মারাত্মক ভুলেই রিয়ালের এমন পতন?