জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
আজ রবিবার বেলা সোয়া ১২টায় এ মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ সময় তদন্ত কর্মকর্তা মো. আলমগীর ১৭টি ভিডিও উপস্থাপন করেছেন।
এর আগে এ মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণঅভ্যুত্থানে নিহতের স্বজন এবং আহত ব্যক্তিরা সাক্ষ্য দিয়েছেন।
এ মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি ও অ্যাপ্রুভার বা রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করা হয়। পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাখা হয়েছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি গুমের মামলা ও আরেকটি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা।
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দুর্গাপূজায় ভারত ভ্রমণে ভিড় বেড়েছে বেনাপোলে