দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে এবি পার্টি শুভেচ্ছা বিনিময়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। 

মহাষষ্ঠীর দিনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দলের শীর্ষ নেতাদের নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন এবং উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ মন্দির কমিটির নেতারা এ সময় অতিথিদের স্বাগত জানান।

মন্দির প্রাঙ্গণে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, নানা ষড়যন্ত্র সত্ত্বেও ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সব জাতীয় আন্দোলনে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থেকেছে।

এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলমও শুভেচ্ছা বক্তব্য দেন। 

উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, শ্যাডো অ্যাফেয়ার্স সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের আহ্বায়ক সেলিম খান, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, দক্ষিণের সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির, উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, সহকারী নারী বিষয়ক সম্পাদক শাহীনুর আক্তার শীলা ও আমেনা বেগমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বহু নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত