ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে গাড়িচালক নিহত  

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় ফ্যানের মেরামক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট রবিউল ইসলাম নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রবিউল ইসলাম  (৪২) ওই এলাকার আফসার আলীর ছেলে।

জামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রব্বানী, সকালে নিজ ঘরে বৈদ্যুতিক মেরামতের কাজ করছিলেন রবিউল ইসলাম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত ফ্যানের লাইন খুলে সেটি ঘরের জানালার গ্রিলের সঙ্গে রাখেন। কিছুক্ষণ পর তিনি সেই গ্রিলে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত