দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম সোমবার ( ২৯ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। রাজধানীর আফতাব নগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে হিরো আলমের পাশে রয়েছেন স্ত্রী রিয়া মনি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাসপাতাল থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিয়া। তিনি দাবি করেন, ‘হিরো আলমকে যেভাবে ক্ষত-বিক্ষত করা হয়েছে, তাতে স্পষ্ট মনে হচ্ছে তাকে মেরে ফেলাই আসল উদ্দেশ্য ছিল সন্ত্রাসীদের। সেসময় কিছু লোক উপস্থিত হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাকে যেভাবে পেটানো হয়েছে, আরেকটু হলেই মারা যেত।’
রিয়া মনির ভাষ্যমতে,‘হিরো আলম গতকাল রাতে হাঁটতে গিয়েছিল আফতাবনগরে। হাঁটতে হাঁটতে সে লোহার ব্রিজের দিকে যায়। পরে এম ব্লকে তাকে ধরে নিয়ে ইচ্ছে মতো মারা হয়। তার দুই হাতে কোপানো হয়েছে। মাথা ফাটানো হয়েছে। বুকের মধ্যে আঘাত করা হয়েছে।’
তবে কারা মেরেছেন এ বিষয়ে কিছূই জানেন না বলে মন্তব্য করেন রিয়া। তিনি বলেন, ‘আসলে কারা মেরেছে হিরো আলমকে বুঝতে পারছি না। নিশ্চয়ই পূর্ব শত্রুতার জেরেই তাকে মারা হয়েছে। এভাবে কেউ কাউকে এমনি মারে না। নিশ্চয়ই তাকে মেরে ফেলার জন্যই এভাবে মারা হয়েছে। এর দ্রুত বিচার চাই আমরা।’
তবে ফেসবুক লাইভে রিয়া মনি ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক কারণেই হিরো আলমকে এভাবে মারা হয়েছে। ভিডিওতে তিনি বলেন, ‘কেন তার ওপর হামলা করা হবে? আমরা কোন দেশে বসবাস করতেছি? সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে। রাজনীতি আমি নিজেও পছন্দ করি না। তাহলে এই হামলার মানেটা কী?’
বিষয়টি নিয়ে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এখনো সঠিক স্পট সম্পর্কে তথ্য পাইনি।
খাগড়াছড়িতে সহিংসতা: তদন্তে ৫ সদস্যের কমিটি
গুঞ্জনে ঘি ঢাললেন সৃজিত
পূজা ঘিরে গুজব মনিটর করছি: এনটিএমসি মহাপরিচালক
মুন্সীগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ২
স*হিংস*তায় প্রা*ণ হারিয়েছেন ২২ জন, আ*হত ১০০: জাতিসংঘ