জীবননগর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বদরউদ্দীন নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার বেলা ১১টার সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

বদরউদ্দীন (২৬) জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্কুল পাড়ার আব্দুল করিমের ছেলে।

গ্রামবাসী জানায়, বদরউদ্দীন বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার সময় বেনীপুর গ্রামের ডিসপুট মাঠ দিয়ে অবৈধভাবে ৫-৬ মানুষ (ধুর) পাচার করছিলো। এক পর্যায়ে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা অন্যরা পালিয়ে গেলেও বিএসএফ বদরউদ্দীনকে ধরে ফেলে। পরে বিএসএফ সদস্যরা বদরউদ্দীনকে নোনাগঞ্জ ক্যাম্পে ধরে নিয়ে যায়।

বেনীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রবিউল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলমের (পিএসসি) সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এ ব্যাপারে আমরা বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত