নির্বাহীদের কাছে হ্যাকারদের চাঁদাবাজি ইমেইল, দাবি গুগলের

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম

হ্যাকাররা কয়েকজন নির্বাহীর কাছে চাঁদা চেয়ে ইমেইল পাঠাচ্ছে বলে দাবি করেছে অ্যালফাবেটের গুগল। বৈশ্বিক টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির অভিযোগ, ইমেইলে ওরাকলের ব্যবসায়িক অ্যাপ্লিকেশন থেকে সংবেদনশীল ডেটা চুরির দাবি করছে হ্যাকাররা।

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ক্লপ নামের র‍্যানসমওয়্যার গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট দাবি করা একটি গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীদের কাছে ইমেইল পাঠাচ্ছে। মেইলগুলোতে বলা হচ্ছে তারা ‘ওরাকল ই-বিজনেস স্যুট’ থেকে সংবেদনশীল তথ্য চুরি করেছে।

তবে গুগল সতর্ক করে জানিয়েছে, বর্তমানে তাদের কাছে এসব দাবির সত্যতা যাচাই করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই। ক্লপ ও ওরাকলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।

গুগল এই ইমেইল অভিযানকে ‘বড় আকারের’ বলে বর্ণনা করেছে। তবে বিস্তারিত তথ্য শেয়ার করতে অস্বীকৃতি জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত