পাকিস্তানকে গুঁড়িয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ৭ উইকেটের বিশাল জয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন পেসার মারুফা আক্তার। তার একটি ডেলিভারি নিয়ে গতকাল থেকে ব্যাপক আলোচনা হচ্ছে ক্রিকেট দুনিয়ায়, যা নজর এড়ায়নি শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার।
ম্যাচের প্রথম ওভারে চমৎকার দুটি ডেলিভারিতে পরপর দুই উইকেট নিয়ে সুর বেঁধে দেন মারুফা আক্তার। পঞ্চম বলে ভেতরে ঢোকানো দারুণ ডেলিভারিতে ওমাইমা সোহেলকে বোল্ড করে দেন। পরের বলে আরেকটি চমৎকার ডেলিভারিতে ব্যাটে লেগে বোল্ড হন দারুণ ছন্দে থাকা ব্যাটার সিদরা আমিন। তবে তার সেই পঞ্চম বলটি নিয়েই যত আলোচনা চলছে ক্রিকেট দুনিয়ায়।
মেয়েদের ক্রিকেটে এমন ইনসুইং ডেলিভারি রীতিমতো বিরল। বাংলাদেশের পুরুষ ক্রিকেটেও সচরাচর দেখা যায় না। মারুফায় মুগ্ধ লাসিথ মালিঙ্গা তার সেই ডেলিভারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘নিখুঁত দক্ষতা। চমৎকার নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’ মারুফাও সেই পোস্টে কমেন্ট করে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই ইয়র্কার সম্রাটকে।
২০২৬ বিশ্বকাপের স্মার্ট বল ‘ট্রিওন্ডা’; কেমন ছিল প্রথম বিশ্বকাপের বল?