সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের চট্টগ্রামে ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এ ছাড়া সাইফুজ্জামান, তার স্ত্রী ও ভাই-বোনদের চট্টগ্রামের আখতারুজ্জামান সেন্টার মার্কেটের অংশ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
ফ্ল্যাট ও মার্কেট ছাড়াও তাদের নামে থাকা আরমিট পিএলসি, আরমিট সিমেন্ট লিমিটেড, আরমিট থাই অ্যামুনিয়াম লিমিটেড, আরমিট ফুটওয়্যার লিমিটেড, আরমিট পাওয়ার লিমিটেড, আরমিট স্টিল পাইপস লিমিটেড ও আরমিট অ্যালু কম্পোজিট প্যানেলস লিমিটেডের অংশ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলমান থাকা অবস্থায় নতুন করে সন্ধানপ্রাপ্ত স্থাবর সম্পদসমূহ আদালতের মাধ্যমে ক্রোক করা একান্ত প্রয়োজন।
চা বাগানে থেকে অজগর উদ্ধার
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল 