আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।
বিএনপির সঙ্গে বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।
প্রতুত্তরে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী বলেন, তিনি এ বিষয়টি জানেন। এবং কোন আসন থেকে কাকে ওয়াকওভার করা হচ্ছে তাও তিনি জানেন।
এ সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, সিলেট থেকেই পরবর্তি পররাষ্ট্রমন্ত্রী আসছে বলেও তিনি জানেন।
বৈঠকের শুরুতে এক ভিডিওতে দুই পক্ষের পরিচয়পর্বে এসব আলোচনা হয় বলে এক ভিডিওচিত্রে দেখা গেছে।
বিদেশে বাংলাদেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনে আইনি নোটিশ
ইয়ামালের '৩০৪' উদযাপন পেলো ট্রেডমার্ক নিবন্ধন