মেহেরপুরে হঠাৎ করে দেখা মিলেছে ঘন কুয়াশা। মঙ্গলবার (০৭ অক্টোবর) ভোরের দিকে কুয়াশার চাদরে ঢাকা ছিল সদর জেলা শহরসহ এর চারপাশ। ভোর থেকে মাঠ, গাছপালা ও রাস্তাঘাটে নেমে আসে ঘন কুয়াশার পরত। এই নিদারুণ চিত্র ধরা পড়ে ফোকাস বাংলার ক্যামেরায়। ছবিগুলো দেখুন
ঘুমন্ত শহরে কুয়াশায় চাদরে ঢাকা আজকের সকাল। বাড়ির ছাদ থেকে নেওয়া প্রকৃতির চিত্র।
কুয়াশাচ্ছন্ন মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক। কুয়াশার কারণে গাড়ি ধীর গতিতে চলছে।
কুয়াশা পড়া মানে হচ্ছে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। স্বাভাবিক মৌসুমি পরিবর্তন মনে হলেও জলবায়ুর প্রভাবে পৃথিবী দিন দিন উষ্ম হয়ে উঠছে।
টানা বৃষ্টির পর মেহেরপুরে সকালে কুয়াশা দেখা যাচ্ছে। জেলার সড়ক ও গ্রামীণ জনপদের চারপাশ ছিল কুয়াশার আস্তরণ। এবার অক্টোবরের শুরুতে শীতের আমেজ শুরু হবে বলে মনে হচ্ছে।
শরৎকালে এবার ব্যাপক বৃষ্টি হয়েছে। সঙ্গে হিমেল বাতাসও বইছে। এ কারণে দিনের চেয়ে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আর এর মধ্যেই আজ হঠাৎ সকালে কুয়াশা দেখা যাচ্ছে মেহেরপুরে।
