মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ২

জুলাই স্মৃতিস্তম্ভকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতকারী সরকারি কলেজের বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে পেট্রোল ভর্তি বোতলে কাপড় পেঁচিয়ে আগুন দিয়ে ছুড়ে মারে।

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম

মেহেরপুর শহরের কলেজ মোড়ে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ সময় হামলাকারীদের ধাওয়া দিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর পৌরসভাস্থ মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতকারী সরকারি কলেজের বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে পেট্রোল ভর্তি বোতলে কাপড় পেঁচিয়ে আগুন দিয়ে ছুড়ে মারে। আগুন স্মৃতিস্তম্ভের কাছে গিয়ে পড়ে।

ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ার পূর্বেই  তাৎক্ষণিকভাবে সেখানে থাকা সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের দুজন সদস্য দুষ্কৃতকারীদের ধাওয়া করে এবং তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

আটককৃতরা হল- ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) এবং আলী কদর শাওন (১৯)। দুজনেরই বাড়ি মেহেরপুর শহর এলাকায়। 

খবর পেয়ে মেহেরপুর এসপি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পুলিশ জানায়, এই ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত