ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকি অবসরের গুঞ্জনও শোনা যাচ্ছে। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের পেছনে আছে বলিউড তারকা আনুশকা শর্মার বিরাট অবদান। দাম্পত্য জীবনে আনুশকার শান্ত থাকা ও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার জীবনসঙ্গী বিরাট কোহলির জীবনে বড় পরিবর্তন এনেছে।
সম্প্রতি একটি স্পোর্টস ব্র্যান্ডের অনুষ্ঠানে আনুশকা বলেন, ‘কয়েক বছর আগেও আমি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতাম। এখন আমি শিখেছি কীভাবে ভেবে, শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হয়—এতে জীবনের মান অনেক উন্নত হয়েছে।’ তিনি মজার ছলে কোহলির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এটা শুধু আমার জীবনই বদলায়নি… তোমারও বদলেছে। অনেক সময় দেখি, বিরাট বোলারদের চেয়েও বেশি উদযাপন করে!’
ভারতীয় মোটিভেশনাল ও আধ্যাত্মিক বক্তা জয়া কিশোরীও এক সাক্ষাৎকারে এই তারকা দম্পতির পরিবর্তনের কথা তুলে ধরেন, ‘সত্যিকারের সফল মানুষ সেই, যে আধ্যাত্মিকতার পথে হাঁটে। সাফল্য ও পরিবারের শান্তি একসঙ্গে ধরে রাখতে হলে আত্মিক ভারসাম্য জরুরি। তাদের জীবনে সবকিছুই ছিল—কাজ, অর্থ, খ্যাতি। তবুও কিছু যেন অপূর্ণতা ছিল। সেই শান্তির খোঁজই তাদের আধ্যাত্মিকতার পথে নিয়ে গেছে। এখন তাদের জীবনে শান্তি এসেছে।’
২০২৫ সালের মে মাসে টেস্ট থেকে কোহলির অবসরের পর থেকেই দুজনে পরিবার ও আত্মিক প্রশান্তিকে অগ্রাধিকার দিচ্ছেন। বর্তমানে দুই সন্তান ভামিকা ও আকায়-কে নিয়ে লন্ডনে অবস্থান করছেন এই দম্পতি। জয়া কিশোরীর মতে, কোহলি ও আনুশকা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন, ‘তারা কিছুই ছাড়েননি—না কাজ, না পরিবার। বরং জীবনের সব ক্ষেত্রেই ভারসাম্য তৈরি করেছেন, যা এসেছে আধ্যাত্মিকতা থেকে। এটাই প্রকৃত জীবন।’
ক্রিকেট থেকে ককপিট— ‘পাইলট’ ধোনির নতুন ইনিংস শুরু
জর্দি আলবার অবসর ঘোষণায় মেসি, 'এখন কে আমায় পাস দেবে!'
'দেশবিরোধী' জকোভিচের জন্য সরিয়ে নেওয়া হলো টুর্নামেন্ট