পরাজয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটাররা এদিন ব্যর্থতার চরম প্রদর্শনী করেছে। ব্যাট করতে নেমে ৫০ ওভারের ২৮ ওভারই ডট বল দিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা- যাদের অন্যতম তাওহীদ হৃদয়। ৫৬ রান করতে খেলেছেন ৮৫ বল! ৫ উইকেটে হারের পর হৃদয় স্বীকার করেছেন- তার রান-আউট হয়ে যাওয়াটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।
আবু ধাবিতে গতকালের ম্যাচে বোকার মতো রান-আউট হয়েছেন হৃদয়। খেলা শেষে সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন ছিল- তিনি ওইভাবে নিজের উইকেট বিলিয়ে না দিলে কি বাংলাদেশের সংগ্রহটা আরও বড় হতে পারতো? হৃদয় বলেন, ‘হ্যা, আমি মনে করি এটা শতভাগ টার্নিং পয়েন্ট। কারণ ওরকম একটা অবস্থা থেকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পরে ওইরকম সিচুয়েশনে রান-আউট হওয়াটা আমি বলব যে এটা একটা ক্রাইম।’
এ বছর আন্তর্জাতিক ক্রিকেট চারবার রান আউট হলেন হৃদয়। সমস্যাটা নিজেও বুঝতে পারছেন ২৪ বছর বয়সী ডান হাতি ব্যাটার, ‘আমার একটা বাজে ডিসিশনের জন্য আমি রান আউট হয়েছি। আশা করব একরকম অবস্থা যখন ফেস করব ইনশাল্লাহ ভালো কিছু করব। সমস্যাটা হয়তো আমার ভেতরেই। আমাকেই খুঁজতে হবে সমস্যাটা কোথায়। এটা ইনশাল্লাহ খুঁজব, খুজে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার চেষ্টা করব।’
অধিনায়ক সাকিব বল করলেন মাত্র এক ওভার
খেলতে খেলতে হঠাৎ অস্বাভাবিক আচরণ রুশ টেনিস কন্যার