উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধ জানাতে এবার তার নামে তৈরি করা হবে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম একটি হাসপাতাল। ভারতের পুনের নান্দোশিতে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি নির্মাণের ঘোষণা দিয়েছে লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশন (এলএমএমএফ)। হাসপাতালের নামকরণ করা হবে ‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এলএমআইএমএস)’। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। আরও জানা গেল, ৪০ একর জায়গা ওপর নির্মিত হবে হাসপাতালটি।
লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশনের ট্রাস্টি ডা. ধনঞ্জয় কেলকর দেশটির গণমাধ্যমকে বলেন, ‘আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। সরকারের অনুমতির অপেক্ষায় আছি। আশা করছি ডিসেম্বর থেকেই নির্মাণ কাজ শুরু করতে পারব। আমাদের লক্ষ্য এলএমআইএমএস-কে এশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে স্থান দেওয়া।’
এর আগে গায়িকার ৯৬তম জন্মবার্ষিকীতে হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন লতার ভাই সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর। গায়িকার জন্মদিন উপলক্ষ্যে পুনেতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘লতা দিদি আমাদের বাবার উত্তরাধিকার বহন করে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে লালন করেছেন। এখন তার স্মৃতিকে চিরস্থায়ী করতে আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি, একটি বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে।’
'কোল্ড পালমার' এখন থেকে পালমারের ট্রেডমার্ক, ব্যবহারের আগে লাগবে অনুমতি
তুমুল বিক্ষোভের মুখে ‘কান্তারা’