হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ দেখে অনেকেই চমকে উঠবেন। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচের একাদশে সাম্প্রতিক সময়ে আলোচিত দুই প্রবাসী শামিত সোম ও ফাহামিদুল ইসলামের জায়গা হয়নি। যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহামেদকেও রাখেননি স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচের একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার।
প্রিয় ৪-৪-২ ফরম্যাশনে হংকংকে হারানোর পরিকল্পনা করেছেন কাবরেরা। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ চোটের কারণে মিস করেছিলেন গোলকিপার মিতুল মারমা। হংকংয়ের বিপক্ষে তাকে ফিরিয়েছেন কোচ। পেশির চোট থেকে পুরোপুরি সেড়ে ওঠেননি বলে স্কোয়াডে থাকলেও একাদশে নেই সেন্টারব্যাক তপু বর্মণ। তার অনুপস্থিতিতে তারেক কাজী ও তরুণ শাকিল আহাদ তপুর দায়িত্ব থাকবে সেন্টারব্যাক পজিশনে। লেফটব্যাক পজিশনে খেলবেন সাদউদ্দিন। আর রাইটব্যাকে তার ছোটভাই তাজউদ্দিন।
মাঝমাঠের নের্তৃত্ব দেবেন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। তাকে সংগতে থাকবেন দুই সোহেল রানা ও শেখ মোরসালিন। গোলের দায়িত্বে থাকবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
এর আগে সকালেই ২৮ জনের প্রাথমিক তালিকা থেকে পাঁচজনকে ছেঁটে ফেলে চূড়ান্ত ২৩ গড়েছিলেন কাবরেরা। কানাডা প্রবাসী কাজেম শাহ, ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু চোটগ্রস্থ স্ট্রাইকার আল-আমীন, ডিফেন্ডার জাহিদ হোসেন শান্ত ও চতুর্থ গোলকিপার পাপ্পু হোসেন থাকবেন দর্শক হয়ে।
শামিত সোমের একাদশে সুযোগ পাওয়াটা অনুমেয়ই ছিল। কানাডা লিগে খেলে লম্বা বিমানযাত্রা শেষে মঙ্গলবার রাতে ঢাকায় পা রেখেছিলেন এই ক্রিয়েটিভ মিডফিল্ডার। দলের সঙ্গে মাত্র একটি সেশনে থাকতে পেরেছিলেন। তাই তাকে শুরুর পরিকল্পনায় রাখেননি কোচ। তবে ফাহামিদুলকে না রাখাটা একটু চমকই। বোঝাই যাচ্ছে, হংকংয়ের বিপক্ষে শুরুতেই তেড়েফুড়ে আক্রমণে যেতে চান না কাবরেরা। জামালের অপেক্ষাটা এ ম্যাচেও বাড়লো। অথচ শেষ দশ দিন অনুশীলন সেশনে বেশিরভাগ কর্নার, সেট-পিস জামালকে দিয়েই করিয়েছেন কোচ। অথচ মার্চে ভারতের বিপক্ষে ও জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটির মতো একাদশে জায়গা হয়নি অধিনায়কের। তপুও নেই একাদশে। তাই হংকং ম্যাচে আর্মব্যান্ড থাকবে সিনিয়র সোহেল রানার বাহুতে।
আজকের ম্যাচের শুরুর একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন
মধ্যমাঠ: হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
আর্জেন্টিনা–ব্রাজিল-স্পেনের ফুটবলাররা জাল নথি দিয়ে মালয়েশিয়ান হতে চেয়েছিল