জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম

জতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘোষণা করা হয়েছে।

সারা দেশের ৬৮৪টি কেন্দ্রে ১৯০৮টি কলেজের ২ লাখ ২৮ হাজার ২২৩ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results) এই ফলাফল রাত ৮টা থেকে পাওয়া যাচ্ছে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত