রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর হাতিরঝিল থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো কামাল হোসেন, নুরে আলম, ওসমান, আব্দুর রহমান, বিল্লাল গড়ামী, রনি, শুভ ইসলাম কাউছার, বাপ্পী শিকদার, মনিরুজ্জামান বাপ্পী ওরফে বাপ্পী শিকদার।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, অজ্ঞান পার্টির সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত