ভারতীয় ভেটেরিনারি ভ্যাকসিন বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ভারতীয় ভেটেরিনারি বীজ ও ভ্যাকসিন বিক্রির অপরাধে ৩টি ভেটেরিনারি ভ্যাকসিন ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ চার প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত হিলি স্থলবন্দরের চারমাথামোড়, সাতকুড়ি,বোয়ালদাড় ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারি পরিচালক বোরহান উদ্দিন।

তিনি বলেন, অবৈধভাবে ভারত থেকে আনা নিষিদ্ধ ভারতীয় গরু ছাগলের বীজ দেশীয় বিভিন্ন প্রাণীকে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রাণীর বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ রোধে যেসব ভ্যাকসিন রয়েছে সেগুলোও এনে প্রাণীকে দেওয়া হচ্ছে। এমন খবরে সোমবার হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সেই সঙ্গে পুরো ভ্যাকসিন একসঙ্গে দেওয়ার নিয়ম থাকলেও অর্ধেক দিয়ে তা ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে এমন চিত্র দেখা গেছে। এসব অপরাধে ৩টি ভেটেরিনারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পদ্মকলি সুইটসকে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সেখানে  উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ডা.শফিউল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা.মোনতাসির মামুন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোকছেদ আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত