প্রথমবার জাপানের কাছে হেরে গেলো ব্রাজিল

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম

কার্লো আনচেলত্তির কোচিংয়ে ৪৩ বছর পর বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতে থাকা ব্রাজিলকে হারিয়ে দিয়েছে জাপান। টোকিওতে এক প্রীতি ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন গোল করে ম্যাচ জিতে নেয় জাপান। 

১৪ বারের দেখায় এই প্রথম জাপানের কাছে হারলো পাচ বারের চ্যাম্পিয়নরা। 

প্রথমার্ধে খেলায় গতি আনতে এবং আধিপত্য স্থাপন করতে কিছুটা সময় লাগে ব্রাজিলের। কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচের তুলনায় এবার কার্লো আনচেলত্তির দল মাঠে নেমেছিল পরিবর্তিত ফরমেশনে, আর প্রতিপক্ষ ছিল অনেক বেশি টেকনিক্যালভাবে দক্ষ। শুরু থেকেই জাপান রক্ষণাত্মক খেলে পাল্টা আক্রমণে ভরসা রাখে। ফলে ম্যাচের প্রথম বড় সুযোগটিও আসে জাপানের—২১ মিনিটে মিনামিনোর শট সতীর্থ উয়েদার পায়ে লাগে, যা অল্পের জন্য হুগো সুজার ডানপাশের পোস্ট মিস করে যায়।

সে মুহূর্তের ধাক্কা সামলে উঠেই ব্রাজিল দারুণ এক আক্রমণ সাজায় এবং গোল পায়। ২৫ মিনিটে ব্রুনো গিমারসে লুকাস পাকেতার সঙ্গে ওয়ান-টু পাস খেলেন, পাকেতা বল বাড়ান পাওলো হেনরিকের উদ্দেশে, যিনি বক্সে ঢুকে নিখুঁত ফিনিশে জালে পাঠান বল। অভিষেকেই ব্রাজিলের হয়ে গোল করলেন তিনি। ছয় মিনিট পরই পাকেতা দারুণ চিপ করেন গ্যাব্রিয়েল মার্টিনেলির উদ্দেশ্যে। বল ধরে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে ব্রাজিলের আধিপত্যে।

কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা যেন উল্টে যায়। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই প্রথমার্ধের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে ব্রাজিল। পরিকল্পনাহীন হয়ে পড়ে আনচেলত্তির শিষ্যরা, আর সুযোগ কাজে লাগায় জাপান। ৪৪ হাজারের বেশি দর্শকের সামনে জাপান রচনা করে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন।

সবকিছুর শুরু ষষ্ঠ মিনিটে, যখন ফাব্রিসিও ব্রুনো নিজের ডিফেন্সে ভুল পাস দেন এবং বল পেয়ে মিনামিনো বক্সের ভেতর থেকে গোল করেন—ব্যবধান কমে আসে ২-১।

গোল পাওয়ার পর জাপান আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে, রক্ষণ ঠেলে ওপরে তুলে দেয় এবং মাঝমাঠে দখল নেয়। অন্যদিকে গিমারেস মাঠ ছাড়ার পর ব্রাজিলের মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ৬২ মিনিটে আসে সমতা ফেরায় জাপান। নাকামুরার শটে ফাব্রিসিও ব্রুনো বল ক্লিয়ার করার চেষ্টা করলেও ব্যর্থ হন। বল চলে যায় নিজেরই পোস্টে। 

পাওলো হেনরিকের গোলে এগিয়ে যায় ব্রাজিল

৭১ মিনিটে জাপান নিশ্চিত করে জয়। এবার কর্নার থেকে হেড করেন আয়াসে উয়েদা। বল অভিষিক্ত গোলরক্ষক হুগো সুজার গায়ে লাগলেও ধরতে পারেননি। ডিফ্লেক্ট করে চলে যায় পোস্টে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত